
আধুনিক স্বাচ্ছন্দ্যময় ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে গুলশান-১ ডিএনসিসি মার্কেটে বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন শুরু করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক।
২১ সেপ্টেম্বর থেকে ৪ দিন ব্যাপী শুরু হওয়া ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য একটি সহজ, নিরাপদ ও আধুনিক পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিত করা সম্ভব হবে। সকল যোগ্য মার্চেন্টকে পর্যায়ক্রমে বাংলা কিউআর-এর আওতায় নিয়ে আসা ব্যাংকটির অন্যতম লক্ষ্য।
প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইন-এর উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান; এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংক ট্রেইনিং একাডেমীর প্রিন্সিপাল মোঃ ওবায়েদ উল্লাহ চৌধুরী; স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাবেদুল আলম; গুলশান-১ ডিএনসিসি মার্কেট-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি আনোয়ার হোসেন এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর গুলশান-১ শাখার শাখাপ্রধান সালাহ উদ্দিন সহ ব্যাংকের বিভিন্ন শাখার ব্যাবস্থাপক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এএ