সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯ বারে ৬৪ হাজার ৫৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৬ বারে ১ লাখ ৪০ হাজার ৮৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লোথিংসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭১ বারে ১ লাখ ২৮ হাজার ৭৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- তুংহাই নিটিং এন্ড ডাইংয়ের ৪.৮৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪.৭৬ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৪.৫৫ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৪.১৭ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.১১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.০৮ শতাংশ এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৩.৮০ শতাংশ দর কমেছে।
এসকেএস