পাবনার চাটমোহরে শ্যালোইঞ্জিন চালিত ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে তোরাব আলী (৬০) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তোরাব ধরইল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। এ ঘটনায় ট্রলি চালক বাবু হোসেন ও ট্রলির হেলপার রানা আহমেদ গুরুতর আহত হয়েছেন। দু’জনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, নাটোরের হয়বতপুর এলাকা থেকে ভূট্টা ভর্তি শ্যালোইঞ্জিন চালিত একটি ট্রলি চাটমোহরের দিকে আসছিল। এদিকে ব্যাটারিচালিত অটোভ্যানে এক নারী যাত্রীকে ধরইল ব্রিজ এলাকায় নামিয়ে তোরাব আলী যাওয়ার পথে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তোরাব আলীর বাম হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান তিনি। এছাড়া ট্রলি চালক ও হেলপারও হুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোরাব আলীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।
এনজে