
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪৩৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান।
সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক অশোক কুমার সাহা, এস এ এমডি হোসেন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মোঃ জাহেদুল হক, ফেরদৌস আলী খান, এ কে এম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ।
সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর পর্যবেক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মোঃ শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন। সভায় আরও অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাবেদুল আলম, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, এফসিএস এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন এফসিএস।
এএ