
শরীয়তপুর অঞ্চলের বীমা গ্রাহকদের ৩ কোটি ৩৭ লাখ ২৩ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
সোমবার (২১ সেপ্টেম্বর) শরীয়তপুর জেলা সদরে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব বীমা দাবির চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও প্রকল্প ইনচার্জ মো. জিয়া উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুরের জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া।
এ সময় কোম্পানির বিভিন্ন প্রকল্পের ইনচার্জসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএইচ