[caption id="attachment_33179" align="aligncenter" width="899"]
রাজশাহী বিশ্ববিদ্যালয়[/caption]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘সমকাল নাট্যচক্র’ এর অন্যতম সংগঠক ও আজীবন সদস্য মোসাদ্দেক হাদীর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে সমকাল নাট্যচক্র’র নিজ কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে মোসাদ্দেক হাদীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সমকাল নাট্যচক্রের সাধারণ সম্পাদক শিমুল সিদ্দিকীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তারা বলেন, হাদী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক আন্দোলনে সবসময় সক্রিয় ছিলেন। ক্যাম্পাসে সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাংস্কৃতিক চর্চা করতেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে যে অপূর্ণতার সৃষ্টি হয়েছে তার পূরণ হওয়ার নয়।
সমকাল নাট্যচক্রের প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ আজিজ আহসান সভাপতিত্বে স্মরণ সভায় স্মতিচারণ করেন, রাবির বাংলা বিভাগের অধ্যাপক সুজিত সরকার, রাজশাহী জেলা উদীচীর সভাপতি আলমগীর মালেক, রাজশাহী পোষ্টাল একাডেমির ডিরেক্টর জেনারেল শফিকুল আলম, স্বননের আজীবন সদস্য রওশন আরা বেলী, সমকালের আজীবন সদস্য আজমল হুদা মিঠু, অনুপ কুমার সাহা, বুলবুল আহমেদ, রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি এ.এম. শাকিল হোসেন, উদীচীর সাধারণ সম্পাদক অন্তর আলী, তীর্থক নাটকের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, বিশ্ববিদ্যালয় থিয়েটার রাজশাহীর সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, অরণি সাংস্কৃতিক সংসদের সভাপতি তাপস রায়, বিপ্লবী ছাত্র মৈত্রীর কর্মী ফিদেল মনীর প্রমুখ।
উল্লেখ্য, মোসাদ্দেক হাদী বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে সংস্কৃতি চর্চার পাশাপাশি শিক্ষা আন্দোলনে ও শিক্ষার্থীদের দাবি আদায়ে তিনি অন্যতম ভূমিকা পালন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৎকালীন প্রগতিশীল আন্দোলনে তাঁর ভূমিকা অনস্বীকার্য।#