শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
মধুখালীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬
প্রকাশিত - জুলাই ২৯, ২০১৭ ২:১০ পিএম

[caption id="attachment_41527" align="aligncenter" width="730"]
ছবি: ইত্তেফাক।[/caption]
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার কাজীর রাস্তা নামক স্থানে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন মাইক্রোবাসের ৩ যাত্রী। গুরুতর আহত ৪ জনকে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। অন্যান্য আহত ১০ জনকে স্থানীয় হাপসাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার দিবাগত রাত এগারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মধুখালী থানা ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার কাজির রাস্তা নামক স্থানে বেনাপোল থেকে কোলকাতা-চট্রগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব ১৫-২১০২) সাথে অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১১-২৩৬৮) মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৩ ব্যক্তি নিহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করছে পুলিশ।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.