
"প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)র বার্ষিক জাতীয় সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ জুলাই শুক্রবার রাজধানীর উত্তরাস্থ এস.এফ.সি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পিডিপি’র অন্যতম ভাইস-চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূরুজ্জামান ফিরোজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ফেরদৌস আহমেদ কোরেশীর সহধর্মিনী পিডিপি'র কো- চেয়ারম্যান নিলুফার পান্না কোরেশী ।
সাংগঠনিক রিপোর্ট পেশ করেন পিডিপি’র মহাসচিব প্রিন্সিপাল এম. এ. হোসেন । আলোচনায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য হারুন অর রশিদ, সহ সভাপতি ইন্জ্ঞিনিয়ার যিয়াদুল করিম টিপু, সাংগঠনিক সম্পাদক হেমায়েত উদ্দীন, ক্যাপ্টেন আইনুল হকসহ শতাধিক নেতৃবৃন্দ । সভায় সন্মেলন প্রস্তুতি কমিটির আহ্ববায়ক মোশাররফ হোসেনও দলের নির্বাচন পরিচালনা কমিশন চেয়ারম্যান ইকবাল আহমদ ছিদ্দিকী যৌথভাবে ইসি'র চাহিদানুযায়ী পিডিপি'র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। ড.ফেরদৌস আহমদ কোরেশীকে চেয়ারম্যান, নিলুফার পান্না কোরেশীকে কো-চেয়ারম্যান, প্রিন্সিপাল এম এ হোসেনকে মহাসচিব ঘোষণা করে ২৫১ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি ও গঠনতন্ত্র সংশোধনী কন্ঠভোটে সর্বসম্মতিকক্রমে পাশ হয় ।
বক্তারা ,আগামীতে সকল স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশ গ্রহনের অংগীকারে স্বল্পব্যয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে ই.সি'র প্রতি আহ্ববান জানিয়েছেন । বক্তারা আরো বলেন, বড় দলের পেশী শক্তির কাছে রিটার্নিং অফিসারেরা ছোট দলকে ভিন্ন চোখে দেখেন বলে মনে হয়, এহেন বৈষম্য কাম্য নয়।
সভার সভাপতিত্ব করেন, সন্মেলন পস্তুতি কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মুহম্মদ মোশাররফ হোসেন খান । অনুষ্ঠানের তৃতীয় পর্বে নূরুজ্জামান ফিরোজের নির্দেশনায় পিডিপি ছাত্র পরিষদের আয়োজনে সংগীত ও নৃত্য পরিবেশিত হয় ।