
আজ সকাল ১০.০০ টায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শনে আসেন যুক্তরাজ্যের ইউনিভাসির্টি অব হার্টফোর্ডশায়ার এর একটি প্রতিনিধিদল ।
এ সময় প্রতিনিধিদল নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন ফ্যাকালটি,ল্যাব ও লাইব্রেরী পরিদর্শন করেন। এছাড়া প্রতিনিধিদল নর্দান ইউনিভার্সিটি শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন । প্রতিনিধিদল এর নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার এর হেড অফ কোলাবোরেশন হার্টফোর্ডশায়ার ব্যাবসায় স্কুল মি. এলান ডেলিস্টন ও মি. হামাদ খান।
হার্টফোর্ডশায়ার এর প্রতিনিধিদল কে অভ্যর্থনা জানান নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাাহ, এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, উপাচার্য প্রফেসর ড.আনোয়ার হোসেন, উপ- উপাচার্য প্রফেসর ড.আনোয়ারুল করীম ,ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার মো: রাশিদুল ইসলাম ও ডাইরেক্টর, উন্নয়ন ও আর্ন্তজাতিক বিষয় লেঃ কর্ণেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী ।
পরিদর্শন শেষে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষা কার্যক্রম ও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেখে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেন এবং দুই ইউনিভার্সিটি মধ্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম বিনিময়ে আগ্রহ প্রকাশ করেন ।