হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-২৮ ১৬:৪৯:৪০


পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

সোমবার (২৮ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্ত‌রে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন ক‌বির‌কে অভিনন্দন জানান। সাক্ষাৎকা‌লে উভয় পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক-বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্যে সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া, তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করেন।

বিএইচ