
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানে সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৩১ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল ও ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড। এর কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে নির্ধারিত হার।
এতে আরও বলা হয়, এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক লক্ষ টাকা।
কমিশন জানায়, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাসেল-৩ অনুযায়ী ওয়ান ব্যাংক পিএলসির টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়াও বন্ডটি স্টক এক্সচেঞ্জের মূল বোর্ড এ তালিকাভুক্ত করতে হবে।
এএ