শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
চার সাক্ষীকে জেরা করতে পারবেন খালেদা জিয়ার আইনজীবীরা
প্রকাশিত - জুলাই ৩০, ২০১৭ ১২:৪৪ পিএম


জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় চার সাক্ষীকে জেরা করেতে পারবেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। এ সংক্রান্ত এক আবেদন আজ রবিবার মঞ্জুর করেছে হাইকোর্টে।
বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেয়।
চার সাক্ষীকে নতুন করে জেরার অনুমতি চেয়ে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২১ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দাখিল করেন তার আইনজীবীরা।
চ্যারিটেবল মামলার চার সাক্ষীকে জেরার অনুমতি চেয়ে খালেদা জিয়ার আবেদন গত ৮ জুন খারিজ করে দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামান। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করেন তিনি। এতে বলা হয়, এসব সাক্ষীকে জেরার সুযোগ দেয়া না হলে আবেদনকারী ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হবেন। একইসঙ্গে মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে এ মামলা করে দুদক।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.