সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৩৬৪ বারে ২ লাখ ১১ হাজার ১৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বাংলাদেশ ল্যাম্পসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৭৩ বারে ২ লাখ ৯১ হাজার ৪৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ১০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্স শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৪৪ বারে ১৫ লাখ ১৬ হাজার ৭৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ২৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৭.১৭ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৫.২১ শতাংশ, মতিন স্পিনিং মিলসের ৪.৯৯ শতাংশ , সোনালী আঁশের ৪.৪৫ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৪.৩২ শতাংশ, সমতা লেদারের ৩.৯৩ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৩.৭৬ শতাংশ দর বেড়েছে।
এসকেএস