সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইভিন্স টেক্সটাইলস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৮ কোটি ৪৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের লেনদেন হয়েছে ৩০ কোটি ১৬ লাখ ৭৯ হাজার টাকার।
২০ কোটি ৬ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস্, ওরিয়ন ইনফিউশন, সোনালী আঁশ, মতিন স্পিনিং মিলস্, এপেক্স ফুডস, আইপিডিসি ফাইন্যান্স এবং মালেক স্পিনিং মিলস্।
এসকেএস