
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুষ্টি ও খাদ্য প্রযুক্তির বিভিন্ন খাতে চাকুরির নিয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে ওই বিভাগের ২০ জন শিক্ষার্থীকে ভাইভার মাধ্যমে ডেকো ফুড লিমিটেড কোম্পানীতে নিয়োগ প্রদানের জন্য মনোনীত করা হয়।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডেকো ফুড লিমিটেড কোম্পানির হেড অব হিউম্যান রিসোর্স শিবলী এইচ আহম্মেদ। এসময় তিনি সঠিক চাকুরি বাছাই, ইন্টারভিউ দেওয়ার কৌশলসহ চাকরির বাজারে অপরিহার্য বিভিন্ন দক্ষতার বিষয়ে আলোচনা করেন।
এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. বাবলী সাবিনা আযহার, অধ্যাপক ড. দীপক কুমার পাল, অধ্যাপক ড. আবুল কাসেম তালুকদার, ড. আসাদ উদ দ্দৌলা, ড. এ টি এম মিজানুর রহমান, তৌফিক এলাহী, শেখ শাহিনুর রহমান, শফিকুল ইসলাম, শাম্মী আক্তারসহ বিভাগের কয়েক শতাধিক শিক্ষার্থী।
সানবকিডি/ঢাকা/তারিক/এসএস