সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিংস লিমিটেড
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪০ বারে ১ লাখ ৪৮ হাজার ৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৯ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৬৪১ বারে ৩৮ লাখ ৬২ হাজার ৫৩৫ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৪৫৭ বারে ৪ লাখ ৪৭ হাজার ৪০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সাইফ পাওয়ারটেকের ৪.৪৮ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ৪.২১ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৪.০০ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৩.৮৫ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.৭৯ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্সের ৩.৭৭ শতাংশ এবং ফারইস্ট নিটিং এন্ড ডাইংয়ের ৩.৬৫ শতাংশ দর কমেছে।
এসকেএস