কুমিল্লায় চাঞ্চল্যকর জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের মূলহোতা সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর অলংকার শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।
সুমন মিয়া (৩৮) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা। তিনি কুমিল্লার বাগমারা দক্ষিণের জয়নগর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। প্রায় এক মাস আগে বসতঘর বিক্রি করে সেখান থেকে চলে যান সুমন। সুমন মাদকাসক্ত ও বখাটে প্রকৃতির লোক বলে স্থানীয়রা জানিয়েছে।
এনজে