
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন হুমকিতে ইরানের জনগণ ভীত নয়। তেহরানে গ্রামীণ ও যাযাবর জনগোষ্ঠীর সক্ষমতা নিয়ে আয়োজিত আন্তর্জাতিক প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, ইরানের মানুষ যত দিন বেঁচে থাকবে, তত দিন তাঁরা তাঁদের বীরত্বপূর্ণ দেশের গর্বিত জনগণের সেবায় নিয়োজিত থাকবেন।
যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মধ্যেও যুদ্ধ শেষ করার শর্তে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছে তেহরান।
গত মাসে দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবে ইরান কয়েকটি শর্ত তুলে ধরে। এর মধ্যে রয়েছে—আঞ্চলিক যুদ্ধবিরতি, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা, ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া।
এর বিনিময়ে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দেয় তেহরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সূত্র: আল-জাজিরা
বিএইচ