পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম ও ট্রেডিং কোড পরিবর্তনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
জানা গেছে, কোম্পানিটির নাম ‘বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। আর ট্রেডিং কোড “BNICL” থেকে “"BNIPLC” করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) থেকে কোম্পানিটির নতুন নাম ও ট্রেডিং কোড কার্যকর হবে। নাম ও ট্রেডিং কোড সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসকেএস