মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের ঘোষণা দেওয়ার ইতিবাচক প্রভাব পড়েছে তেলের বাজারে।কমেছে দাম।
সোমবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান সূচক ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) উভয়ের দামই কমতে দেখা গেছে।
এদিন ব্রেন্ট ক্রুডের ডিসেম্বর সরবরাহের ফিউচার দর ১ দশমিক ৩৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৩৩ ডলারে নেমেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) নভেম্বর সরবরাহের ফিউচার দর কমেছে ১ দশমিক ৬৮ শতাংশ। এতে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৯০ দশমিক ৩১ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে যে ঝুঁকি তৈরি হয়েছে, তা কমার সম্ভাবনা তেলের দামের ওপর প্রভাব ফেলেছে।
এনজে