
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচারব্যবস্থার গতি ‘কমিয়ে দিচ্ছে’ এবং মানুষের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে ‘প্রতিবন্ধকতা’ তৈরি করছে বলে মনে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। অবকাশের বর্তমান নিয়ম পুনর্বিবেচনার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে কথা বলেন।
রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্টের বর্ষপঞ্জি পর্যালোচনা করলে দেখা যায়, বছরে ৩৬৫ দিনের উল্লেখযোগ্য একটি সময় ছুটি থাকে। সরকারি ছুটির পাশাপাশি সুপ্রিম কোর্টের নিজস্ব দীর্ঘ অবকাশও রয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক থাকাকালে এ ছুটি কমানোর উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এই দীর্ঘ অবকাশের কারণে আমাদের বিচারব্যবস্থার গতি শ্লথ হচ্ছে এবং মামলা নিষ্পত্তি হচ্ছে না।
দীর্ঘ অবকাশে বিচারপতিরা অসমাপ্ত রায় লিখে শেষ করবেন- এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে তা সব ক্ষেত্রে ‘পূরণ হচ্ছে না’ বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
বিএইচ