পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য৩২ দশমিক ৮৭ শতাংশ জমি ক্রয় করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের চাংগাইন মৌজায় অবস্থিত ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ৫০০ টাকা মূল্যের জমিটি তিনজন ব্যক্তির কাছ থেকে ক্রয় করা হবে।
জমি ক্রয়র পাশাপাশি নিবন্ধন বাবদ মূল্য সংযোজন কর (ভ্যাট), কর ও অন্যান্য খরচও বহন করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। ভবিষ্যতে কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণে জমিটি ব্যবহার করা হবে।
এর আগে ১০ অক্টোবর কোম্পানির জন্য দুটি পৃথক চুক্তিতে মোট ১ একর ৩৮ দশমিক ০৮ শতাংশ জমি ক্রয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। জমি দুটির ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে মোট ৩ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকা।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ মদনপুর মৌজায় ৬৮ দশমিক ৫০ শতাংশ জমি কিনবে। নারায়ণগঞ্জের বন্দর থানার আওতাধীন এ জমির জন্য আনোয়ার হোসেন ও ইব্রাহিম প্রধানকে মোট ১ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা দেবে কোম্পানিটি।
এ ছাড়া একই মৌজায় আরও ৬৯ দশমিক ৫৮ শতাংশ জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এ জমির বিক্রেতা সেলিম আহমেদ গং। জমিটির ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা।
এসকেএস