সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির৩০ কোটি ৪১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের লেনদেন হয়েছে ১৬ কোটি ৪২ লাখ ২৮ হাজার টাকার।
১৩ কোটি ৫৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিএসআরএম স্টিলস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল, ইসলামী ইন্স্যুরেন্স, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং, ইভিন্স টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এসআইপিএলসি এবং ওরিয়ন ইনফিউশন।
এসকেএস