
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজী দৈনিক ‘দি ডেইলি ইনডিপেন্ডন্ট’ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহ আলমকে লাঞ্চিত করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মীরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে এঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় শাহ আলম বিশ্ববিদ্যালয় পার্শ্ববতী শেখপাড়া বাজারে যায়। এসময় পূর্ব শত্রুতার জেড় ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী মিঠু কবির ও মাজেদুল হক রুবেল তাকে লাঞ্চিত করে।
এ ঘটনায় ওই কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তার ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়ছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। এদিকে বিষয়টি জেনে তাৎক্ষানিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারন সম্পাদক জুয়েল রানা হালিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
সানবিডি/ইবি/তারিক/এসএস