
আমরা অনেকেই মনে করি অফিস কিংবা কর্মক্ষেত্র হলো কাজের জায়গা। কোন সম্পর্ক গড়ে ওঠানোর জায়গা নয়। সেজন্য সবাই সবার সাথে প্রতিযোগীতামূলক সম্পর্ক রাখতেই অধিক স্বাচ্ছন্দ্যবোধ করে। দেখা যায় যে সবাই কাজেই অধিক ব্যস্ত থাকে এবং এতে করে বন্ধুত্বে টানাপোড়েন দেখা দেয়।
আমাদের মধ্যে খুব স্বল্প মানুষেরই কর্মক্ষেত্রে ভালো বন্ধু থাকে। ১৯৮০ থেকে ২০০০ সালের মধ্যে এক-তৃতীয়াংশ এর অর্ধেক মানুষের কর্মক্ষেত্রে বন্ধুভাগ্য ভালো।
আমাদের কাজের ক্ষেত্রটা এমন যে আপনাকে আপনার সর্বোচ্চ চেষ্টা করে কাজ দেখাতে হবে। সেখানে হয়তো বন্ধুত্বের তেমন কোন মূল্য নেই। আপনার কাজই আসল। আপনি ভালো কাজ করে দেখাতে পারলে তবেই আপনি বাহবা পাবেন। বন্ধু থাকলে হয় কি, মানসিক দিক দিয়ে আপনি একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। কর্মক্ষেত্র আপনার কাছে জেলখানা বলে মনে হবেনা। সেজন্যেই বন্ধুর দরকার আছে।
বেশ কিছু জরিপের পাওয়া ফল অনুসারে, কর্মক্ষেত্রে আপনার সঙ্গে খাপ খায় এমন মানসিকতার মানুষের সঙ্গে মাশা খুব গুরুত্বপূর্ণ। এতে করে আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং আপনি পরিপূর্ণ অনুভব করবেন। অফিসের আট ঘণ্টা তখন আর অভিশাপ মনে হবে না।