
বাংলাদেশের সব দলের অংশগ্রহণেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।