
পুঁজিবাজারেরর তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৪টায় এই সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পরে।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।