শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বাংলাদেশের সকল হজযাত্রীকে ভিসা প্রদান করেছে সৌদি কর্তৃপক্ষ
প্রকাশিত - আগস্ট ১৬, ২০১৭ ১০:৩৭ এএম


পবিত্র হজ পালনের জন্য সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের সকল হজযাত্রীকে ভিসা প্রদান করেছে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ১৪ আগস্ট পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৯২৪ জন হজযাত্রীকে ভিসা দিয়েছে। এতে আরো বলা হয়, এ বছর পবিত্র হজব্রত পালনের জন্য ঢাকায় সৌদি দূতাবাসে বাংলাদেশের আর কোন হজ যাত্রীর ভিসার আবেদন বাকি নেই।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.