
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি -২০১৭ উদযাপন উপলক্ষে আজ গত সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে দশটায় (১০:৩০) টায় এক বর্নাঢ্য র্যালির আয়োজন করা হয়।র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। উক্ত র্যালিতে অংশগ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার,ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ড.বিজয় ভূষণ দাস,সিএসই বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কুমার মণ্ডলসহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সনাতন ধর্ম নিয়ে আলোচনা করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট একটি মন্দির স্থাপনের দাবি জানানো হয় ।