শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সুন্দরবনে র্যাবের সঙ্গে গোলাগুলি, গ্রেপ্তার ২
প্রকাশিত - আগস্ট ১৭, ২০১৭ ১২:০৫ পিএম

[caption id="attachment_27420" align="aligncenter" width="800"]
ফাইল ছবি[/caption]
সুন্দরবনে র্যাব ও বনদস্যুদের মধ্যে গোলাগুলির পর সুমন বাহিনীর দুই সদস্যকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক খাল এলাকায় প্রায় পৌনে এক ঘণ্টা গোলাগুলির পর অভিযান চালিয়ে র্যাব তাদের গ্রেপ্তার করে। তবে কি ধরনের কয়টি অস্ত্র ও গুলি রয়েছে তাৎক্ষনিকভাবে নিশ্চিত করেনি র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মিন্টু গাজী (৩০) ও ঢালী (২৮)। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উজ্জামান সকালে ইত্তেফাককে বলেন, বঙ্গোপসাগরে বর্তমানে ইলিশ শিকারের মৌসুম চলছে। সম্প্রতি সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় বনদস্যুরা হানা দিয়ে অস্ত্রের মুখে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল। সম্প্রতি বনদস্যুদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় র্যাব অভিযান শুরু করে।
জেলেদের অভিযোগের ভিত্তিতে র্যাব বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক খাল এলাকায় পৌঁছলে একদল বনদস্যু র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টাগুলি চালায়। বনদস্যুদের সঙ্গে র্যাবের থেমে থেমে প্রায় ৪৫ মিনিট গোলাগুলি চলার এক পর্যায়ে বনদস্যুরা বনের গহীনে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে দুজনকে ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি অস্ত্র ও গুলি পাওয়া উদ্ধার করা হয়। তারা বনদস্যু সুমন বাহিনীর সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তবে কি ধরনের কয়টি অস্ত্র ও গুলি রয়েছে তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি ওই র্যাব কর্মকর্তা।
তিনি আরো বলেন, সুমন নামে এক ব্যক্তি ১০-১২ জন সদস্য নিয়ে নিজ নামে বাহিনী গঠন করে বঙ্গোপসাগর ও সুন্দরবনে জেলে, বাওয়ালী ও মৌয়ালদের মুক্তিপণের দাবিতে অপহরণ করে আসছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.