
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এ ‘রিসার্স মেথড ও থিসিস রাইটিং’ এর উপর কর্মশালার উদ্ভোধন করা হয়। শনিবার (১৯ আগস্ট সকাল ১০.৩০ টায়) কর্মশালার উদ্ভোধন করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। কর্মশালায় সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন ।
কর্মশালায় মুল বক্তা ছিলেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিস এর সহযোগী অধ্যাপক ড. আমিনুল ইসলাম। উক্ত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার রাশিদুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত কর্মশালার আহবায়ক প্রফেসর ড.কাজী শাহাদাৎ কবীর। কর্মশালায় অংগ্রহনকারীরা ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সরকারী কর্মকর্তাবৃন্দ।
সানবিডি/ঢাকা/এসএস