শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বন্যার্তদের এক দিনের বেতন দিচ্ছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
প্রকাশিত - আগস্ট ২২, ২০১৭ ৪:১৪ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ তাদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ বন্যাদুর্গত মানুষকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এর পরিচালনায় কার্য নির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় । এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা,কর্মচারী, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা নিজেদের সাধ্যমত বন্যার্তদের সহায়তা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।সানবিডি/জাককানইবি/আজিজার/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.