শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
লক্ষ্মীপুরে প্রতারণা কালে ভুয়া নারী জজ আটক
প্রকাশিত - আগস্ট ২৪, ২০১৭ ২:১০ পিএম


লক্ষ্মীপুর সদর উপজেলার ভূমি কার্যালয়ে প্রতারণা কালে ফজিলত জাহান নীলা (৩৮) নামে এক ভুয়া নারী সহকারী জজকে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাজিমুল হায়দার তাকে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটককৃত নীলা চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের হাজী বাড়ীর মৃত- আনোয়ারুল হকের মেয়ে। সে ইতিপূর্বে সদর উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা ও ঢাকার মধ্য বাড্ডায় একটি কোচিং সেন্টারে কাজ করছেন বলে জানা যায়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজিমুল হায়দার বলেন, আটককৃত নীলা ভূমি উন্নয়ন কর সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার আমার অফিসে আসে। সে নিজেকে পটুয়াখালীর সহকারী জজ পরিচয় দিলে তার আচরণে আমার সন্দেহ হয়। তাকে বুধবার অফিসে আসতে বলি। এর মধ্যে নীলার বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারি পটুয়াখালীতে ফজিলত জাহান নীলা নামে কোন সহকারী জজ নেই। পরে বুধবার সে অফিসে আসলে তাকে আটক করা হয়। নীলা লিখিত বক্তব্যে দোষ স্বীকার করায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.