শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
‘বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে লন্ডনে আরাম আয়েশ করছেন খালেদা জিয়া’
প্রকাশিত - আগস্ট ২৮, ২০১৭ ২:৫৬ পিএম


খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশে বন্যা দুর্গত বানভাসি মানুষের পাশে না দাঁড়িয়ে লন্ডনে ছেলের কাছে বসে আরাম আয়েশ করছেন। বন্যার্তদের ত্রাণ দিয়ে সাহায্য না করে তিনি তাদের জন্য শুধু লন্ডন থেকে টুইটার বার্তা পাঠাচ্ছেন।
মন্ত্রী বলেন, দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। তাই খাদ্যের জন্য মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশের অর্থনৈতিক অবস্থা এখন খুবই মজবুত। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্রীমহল দেশে হানাহানি সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে।
তিনি গতকাল রবিবার সকালে কেরানীগঞ্জের কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.