শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত দীর্ঘ লাইন
প্রকাশিত - আগস্ট ২৯, ২০১৭ ৯:৫৮ এএম


ভাঙ্গাচোরা রাস্তায় যানজটের কবলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। টাঙ্গাইল থেকে ঢাকায় যেতে দেড় ঘন্টার পথ পারি দিতে সময় লাগছে ৫-৭ ঘণ্টা। দীর্ঘ দিন ধরে টানা বৃষ্টির কারণে মহাসড়কের অধিকাংশ স্থান থেকে পিচ ঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এক দিকে বৃষ্টি অপর দিকে ভাঙ্গাচোরা রাস্তায় যানজটের কারণে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
আজ মঙ্গলবার মহাসড়কের বিভিন্ন পয়েটে গিয়ে দেখা দেখা গেছে, ভাঙ্গাচোরা রাস্তায় যানবাহন ধীরগতিতে চলছে। মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার মহাসড়ক এখন খানা খন্দকে ভরা।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, যানজটের মুল কারণ এ মহাসড়কের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ভাঙ্গাচোরা রাস্তা ও অসংখ্য খানা খন্দক ও ভাঙ্গাচোরা ব্রিজ ।এছাড়া চার লেনের কাজ হলেও সড়ক ও জনপথ বিভাগ এবং চারলেনের কাজে নিয়োজিত দুইটি কোম্পানির মধ্যে সমন্বয়হীনতার অভাবে এ রোডে প্রতিনিয়তই যানজট হচ্ছে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী নাজমুল আলম বলেন, টানা বৃষ্টি থাকার কারণে ভাঙ্গাচোরা রাস্তা মেরামত করতে একটু বিলম্ব হয়েছিল।এখন আবহাওয়া ভালো হওয়ায় মেরামতের কাজ পুরোদমে শুরু হয়েছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.