রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে জিহাদ (১৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় অনেক খোঁজাখোজির পর বুড়িগঙ্গা নদী থেকে জিহাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত জিহাদ পরিবারের সঙ্গে ঢাকার কদমতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। জিহাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রাম। পিতা মো. ইউসুফ আলী।
জিহাদের বাবা জানান, আমার ছেলে দুপুরে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়েছিল। পরে তার বন্ধুরা বাড়ি ফিরলেও আমার ছেলে ফিরে নাই। তারপর এলাকায় অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাইনি। পরে বিকেলে নদীতে অজ্ঞাত যুবকের লাশের সন্ধান পেয়ে সেখানে ছুটে গিয়ে দেখি আমার ছেলে জিহাদের লাশ নদীতে ভেসে আছে।
জিহাদের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।