পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
কোম্পানিগুলো হচ্ছে- বিডি অটোকার্স ও বঙ্গজ লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ৭ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ২৬ জুলাই বিডি অটোকার্সের শেয়ার দর ছিল ৩০৪ টাকা ৩০ পয়সা। ৭ আগস্ট তা ৪২২ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।
গত ১০ জুলাই বঙ্গজের শেয়ার দর ছিল ২৪৩ টাকা ৪০ পয়সা। ৭ আগস্ট তা ৩৩৯ টাকা ৫০ পয়সা হয়।
আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।