নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ওয়ান আজিজাহ্ ওয়ান ইসমাইলের মধ্যে সামাজিক ব্যবসা নিয়ে সম্প্রতি মালেেয়শিয়ার পার্লামেন্ট ভবনে এক ঘন্টা-ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, উপ-প্রধানমন্ত্রী আজিজাহ মালেেয়শিয়ার রাজনৈতিক নেতা আনোয়ার বিন ইব্রাহিমের পত্নী। প্রফেসর ইউনূস মালয়েশিয়ার ৫টি নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং জাতীয় যুব সংগঠন মাই-হারাপানের অংশগ্রহণে গঠিত “মালয়েশিয়ান সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক” এর কার্যক্রম উপ-প্রধানমন্ত্রীর নিকট তুলে ধরেন। সোশ্যাল বিজনেস নেটওয়ার্কের সদস্য এমন দু’টি নেতৃস্থানীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইউনূসের সাথে এই সভায় যোগ দেন। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, উপ-প্রধানমন্ত্রী নেটওয়ার্কের নেতাদের সাথে প্রতি মাসে বৈঠক করবেন এবং মালয়েশিয়ায় সামাজিক ব্যবসা কর্মকান্ডের অগ্রগতি পর্যালোচনা করবেন।
১১ আগষ্ট থেকে প্রফেসর ইউনূস মালয়েশিয়া সফরে রয়েছেন। আজ ১৭ আগষ্ট মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে তাঁর একটি ভাষণের মধ্য দিয়ে তাঁর এই সফর শেষ হবে। সফরের আয়োজক মালয়েশিয়ান সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক যার অন্তর্ভূক্ত মাই-হারাপান, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া, ইউনিভার্সিটি সাইন্স মালয়েশিয়া, ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া এবং ইনস্টিট্যুট দারুল রিদজুয়ান।
অনুষ্ঠানে প্রফেসর ইউনূস আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স থেকে উদ্ভূত বিপদ সম্পর্কে কথা বলেন এবং দায়িত্বশীল প্রযুক্তিগত অগ্রগতির প্রয়োজনীয়তার উপর জোর দেন। তেল ও গ্যাস জায়ান্ট পেট্রোনাসের সহায়তায় অনুষ্ঠানটির আয়োজন করে ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস।
প্রফেসর ইউনূস পেট্রোনাস কর্তৃক প্রতিষ্ঠিত এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টির অ্যাডভাইজরী কাউন্সিলের একটি সভায় যোগ দেন। উল্লেখ্য যে, তিনি বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক অ্যাডভাইজরী কাউন্সিলের অন্যতম সদস্য। তিনি বলেন যে, বিশ্ববিদ্যালয়গুলো সমাজের পথপ্রদর্শক। তাদের কাজ পৃথিবীকে সঠিক পথে অগ্রসর হতে এবং ভুল পথ এড়িয়ে চলতে সাহায্য করা। তারা পৃথিবীর ভবিষ্যৎ চালকদের প্রশিক্ষিত করে।
তিনি বলেন, আমরা যদি দ্রæত পরিবর্তন ঘটাতে ব্যর্থ হই তাহলে এই শতাব্দীতেই মানব জাতির বিলুপ্তি ঘটবে। মানব জাতিকে বিলুপ্তির হাত থেকে বাঁচার পথ বিশ্ববিদ্যালয়দেরকেই দেখাতে হবে।