প্রতি বছরের ন্যায় এবারো দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে প্রত্যয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। গত সোমবার সংগঠনটি প্রায় ১১০ টি দরিদ্র পরিবারের হাতে এই ঈদ সামগ্রী তুলে দেন।
শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে হাজী ইউনুস আলী মোল্লাহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ কওে সংগঠনটি। ছাত্র ও প্রবাসীদের সহযোগীতায় এই ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো সেমাই,চিনি,দুধ ও লাক্স সাবান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান মনির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তৃণমূল ছাত্র কল্যাণের সভাপতি ইমরান সরকার। বেলাল দেওয়ানের সভাপতিত্বে ও মনির বেপারির পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন, কার্যকরী সদস্য আশরাফুল জাকির, দেওয়ান শাহজালাল, আবুল হোসেন আবির সর্দার,নূর মোহাম্মদ,জাকির হোসাইন গায়েন,সদস্য সিদ্দিক আলী,জাহাঙ্গীর বেপারি,সাইফুল খান, শাকিল প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনির খান বলেন, একটি মহত উদ্দ্যেশকে সামনে নিয়ে ২০১৫ সালে আমাদের এই সংগঠনটির পথচলা শুরু হয়। এখন পর্যন্ত সবার সহযোগীতায় সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছি। আগামী দিনেও সবার সহযোগীতা চাই।
বিশেষ অতিথির বক্তব্যে ইমরান সরকার বলেন, আর্তমানতবার সেবা করার জন্য আমাদের এই সংগঠন। আমরা চাই সবাইকে নিয়ে একত্রে ভালো থাকি। তবে এর জন্য আমাদেও সমাজের বিত্তবানদেও এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে বেলাল দেওয়ান বলেন, এই সংগঠনির সঙ্গে সম্পৃক্তদের বেশির ভাগ ছাত্র। আমাদের পক্ষে আর্থিক অনুদানটা সহজ নয়। তবে আমরা আমাদেও খরচের থেকে একুটি অংশ রেখে এই সংগঠনটিতে ব্যয় করার চেষ্ঠা করি। তবে সবার সহযোগীতা পেলে আমাদের কাজটি আরেকটু সহজ হবে।