ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১১১ কোটি ৭৫ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৪২০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৫৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৬৪ পয়েন্টে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২২৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।