ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৪৩ মিনিট পর্যন্ত ডিএসইতে ২২১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৭০ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ২৭ কোটি১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২৭৭ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।