শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি সার্ভিসেসের প্রতিষ্ঠান হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আগামী ১৩ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সম্মতির পর কোম্পানিটির পরিচালনা পর্ষদ হোটেলটি উদ্বোধনের দিনক্ষণ নির্ধারণ করেছে।
হোটেলটি বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী রয়েছে।