প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা ভিএফএস থ্রেড ডাইং ২০১৭-২০১৮ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,১৮) কোম্পানিটির আইপিওর আগে ইপিএস হয়েছে ৭৩ পয়সা। আর আইপিওর পরে হয়েছে ৫৪ পয়সা।
একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছে ৪ কোটি ৬০ লাখ টাকা।
এদিকে ৯ মাসে (জুলাই,১৭-মার্চ,১৮) কোম্পানিটির আইপিওর আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা । আইপিওর পরে ইপিএস হয়েছে ১ টাকা ১১ পয়সা।
এই সময় কোম্পানিটির মুনাফা হয়েছে ৯ কোটি ৬৩ লাখ টাকা।
৩১ মার্চ ২০১৮ সাল পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৪৪ পয়সা।