ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, রোববার শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৩২২ বারে ১৪ লাখ ৮৪ হাজার ২০২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৫ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৩৩৬ বারে ১৬ লাখ ৯৫ হাজার ৩৪৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৩২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিপাবলিক ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড ডাইং, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, স্ট্যাইল ক্রাফট, রংপুর ফাউন্ডারি ও অ্যারমিট সিমেন্ট লিমিটেড।