বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৭ দশমিক ২১ শতাংশ দর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ৪৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪০৪ কোটি ২৩ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৫ কোটি ৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৭ কোটি ৭০ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির এক কোটি ১৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৫ কোটি ৫৭ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিবিএস ক্যাবলস, শাশা ডেনিমস, আমান ফিড, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সিঙ্গার বাংলাদেশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।