শেয়ারবাজারে তালিকাভুক্ত ইবনে সিনার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ (৩০% নগদ ও ১০% বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৫.৯২ টাকা। আর ২০১৮ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ৪৩.২১ টাকায়।
কোম্পানির লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ২২ নভেম্বর বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামি ২২ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।