শনিবার, ১৮ জুলাই ২০২৬
বিএসআরএম লিমিটেডের ২০% লভ্যাংশ ঘোষণা
প্রকাশিত - সেপ্টেম্বর ২৫, ২০১৮ ৮:০১ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টীল রি-রোলিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নাগদ ও ১০ শতাংশ বোনাস।
৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে১২.৯৫ টাকা। যা এর আগের বছর একই সময় ছিল ৩.৫৩ টাকা।
এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬৩.৭০ টাকা
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ ডিসেম্বর সকার সাড়ে ৯টায় স্মরণীকা কমিউনিটি সেন্টার, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.