মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
এক নজরে চার কোম্পানির লভ্যাংশ
প্রকাশিত - সেপ্টেম্বর ২৫, ২০১৮ ৮:২৩ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে পর্ষদ।
বিএসআরএম লিমিটেড: বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নাগদ ও ১০ শতাংশ বোনাস।
সূত্র মতে, আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে১২.৯৫ টাকা। যা এর আগের বছর একই সময় ছিল ৩.৫৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬৩.৭০ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ ডিসেম্বর সকার সাড়ে ৯টায় স্মরণীকা কমিউনিটি সেন্টার, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
বিএসআরএম স্টীল: বিএসআরএম স্টীল লিমিটেডের পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ও ১০ শতাংশ ক্যাশসহ মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
সূত্র মতে, আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২৭ টাকা। যা এর আগের বছর একই সময় ছিল ৪.৯৮ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৭.৪৮ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ ডিসেম্বর সকার সাড়ে ৯টায় স্মরণীকা কমিউনিটি সেন্টার, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
ইবনে সিনা: ইবনে সিনার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ (৩০% নগদ ও ১০% বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৫.৯২ টাকা। আর ২০১৮ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ৪৩.২১ টাকায়।
কোম্পানির লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ২২ নভেম্বর বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামি ২২ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।
লিগ্যাসি ফুটওয়্যার: লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ স্টক এবং ৫ শতাংশ ক্যাশ। ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সূত্র মতে, আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮.৯৮ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গণে, গাজীপুর অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.