পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি আগামী ৩০ সেপ্টেম্বর , রোববার স্পট মার্কেট যাচ্ছে। কোম্পানি দুইটি হচ্ছে- ইভিন্স টেক্সটাইল ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ওয়েস্টার্ন মেরিনের লেনদেন চলবে আগামী ১ অক্টোবর, সোমবার পর্যন্ত। এই কোম্পানির রেকর্ড ডেট আগামী ২ অক্টোবর।
আর ইভিন্স টেক্সটাইলের লেনদেন চলবে ১০ অক্টোবর পর্যন্ত। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ অক্টোবর।
আর রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানি দুইটির লেনদেন স্থগিত রাখবে।