শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
ইফাদের লভ্যাংশ ঘোষণা
প্রকাশিত - সেপ্টেম্বর ২৯, ২০১৮ ৮:১৬ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন ২০১৮ হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ১ পয়সা।
আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে ১৮ অক্টোবর রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.